কেন আমাদের ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন?
আমাদের ভার্মি কম্পোস্ট উন্নত জাতের ‘রেড উইগলার’ কেঁচোর মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়। এতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং প্রয়োজনীয় অণুজীব যা গাছের জন্য অপরিহার্য।
মূল বৈশিষ্ট্যসমূহ:
-
গাছের পুষ্টির ভাণ্ডার: এতে সাধারণ গোবর সারের চেয়ে ৫-৭ গুণ বেশি পুষ্টি উপাদান থাকে।
-
মাটির স্বাস্থ্য রক্ষা: এটি মাটির গঠন উন্নত করে এবং মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়।
-
১০০% নিরাপদ: কোনো প্রকার রাসায়নিক মিশ্রণ নেই, তাই গাছ পুড়ে যাওয়ার ভয় নেই।
-
পয়সা উসুল: অল্প পরিমাণে ব্যবহারেই দীর্ঘস্থায়ী ফলাফল পাওয়া যায়।
পুষ্টি উপাদান (গড়ে):
-
নাইট্রোজেন (N): ১.৫% – ২.৫%
-
ফসফরাস (P): ১.০% – ১.৫%
-
পটাশিয়াম (K): ০.৫% – ১.০%
-
ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ।
ব্যবহার বিধি (How to Use):
-
টবের গাছের জন্য: প্রতি মাসে ছোট টবে ১০০-২০০ গ্রাম এবং বড় টবে ৩০০-৫০০ গ্রাম ভার্মি কম্পোস্ট মাটির সাথে মিশিয়ে দিন।
-
নতুন চারা রোপণের সময়: মাটির সাথে ২০% থেকে ৩০% ভার্মি কম্পোস্ট মিশিয়ে চারা রোপণ করুন।
-
ফল বা সবজি বাগানে: গাছের গোড়া থেকে কিছুটা দূরে সার দিয়ে হালকা করে জল দিয়ে দিন।





Reviews
There are no reviews yet.